এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন কুষ্টিয়া মডেল থানা আকস্মিক পরিদর্শন করেছেন । পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার থানার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আইনশৃঙ্খলা উন্নয়নে ব্রিফিং প্রদান করেন। ব্রিফিং এ তিনি পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রদত্ত করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে অবগত করেন এবং পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান । অতঃপর থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা, হাজত খানা, ব্যারাক ও সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষনে যথাযথ পদক্ষেপ গ্রহনসহ অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামুলক ব্রিফিং প্রদান করেন।