April 20, 2026, 1:34 am

মতলবে সাবেক ইউপি সদস্যের গাছের সাথে শত্রুতা ২০০ শতাধিক ফল গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মতলব  প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লতরদী গ্রামের সাভেক ইউপি সদস্য  গোলাম হোসনে জহিরের ২০০  শতাধিক ফলদ ও বনজ গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে গত রবিবার রাতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে  এলাকাবাসী বলেন এ ধরনের ঘটনা গত ১৫  বছরেও ঘটেনি। তবে এই ঘটনাটি দুঃখজনক নেককারজনক। প্রতিটা গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে সেই আমসহ গাছগুলো   কেটে ফেলেছে।   ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

ক্ষতিগ্রস্ত গোলাম হোসনে জহির বলেন,‘পাঁচ বছর আগে ক্রয়  সূত্রে ৯৭ শতাংশ জমিতে পুকুর খনন করে তার চারপাশে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ ও বনজ জাতের চারা রোপণ করি। এ মৌসুমে আমগাছগুলোতে প্রচুর আম  এসেছিল। কিন্তু মঙ্গলবার সকালে দেখি আমার সব শেষ।’

কেবা কাহারা রাতের আঁধারে   শত্রুতার জেরে  গাছগুলো কেটে ফেলেছে বলে দাবি করেন তিনি।

এতে প্রায় ২ লাখের বেশি টাকা ক্ষতি হয়েছে দাবি করে কান্নায় ভেঙে পড়েন গোলাম হোসনে জহির ।

এ ব্যাপারে মতলব উত্তর  থানার ওসি তদন্ত  সানোয়ার বলেন  আমরা কোন লিখিত অভিযোগ পাইনি  তবে অভিযোগ দিলে  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা