গাজীপুর মহানগরের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন খোকন মিয়াকে দলীয় সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) গাজীপুর মহানগর তাঁতী দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার কারণে মনোয়ার হোসেন খোকন মিয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং দলের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারি এবং সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।