July 7, 2026, 5:05 pm

বাগেরহাটে চিকিৎসক স্ত্রীর অনশন, স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

বাগেরহাটে চিকিৎসক স্ত্রীর অনশন, স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পুটিয়া এলাকায় এমবিবিএস (ইন্টার্ন) চিকিৎসক ডা. বন্যা মজুমদার স্বামীর বাড়ির সামনে অনশন শুরু করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তিনি এ অনশন শুরু করেন।

ডা. বন্যা মজুমদারের অভিযোগ, তার স্বামী ডা. শতদল মন্ডলের সঙ্গে তার আপন বৌদির পরকীয়া সম্পর্ক রয়েছে। তিনি দাবি করেন, বিষয়টি জানার পর থেকে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে এবং বিয়ের স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র রেখে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।

ডা. বন্যা জানান, তিনি সংঘাত চান না এবং স্বামীর সঙ্গে পুনরায় সংসার করার জন্য সুষ্ঠু সমাধানের প্রত্যাশা করছেন। তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস বলেন, বিয়ের পর থেকেই ডা. বন্যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিক সালিসের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি।

স্থানীয়দের মতে, ডা. বন্যার বিরুদ্ধে অপপ্রচার চালানো হলেও তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি। তারা জানান, মেয়ের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ডা. শতদল মন্ডল বলেন, ‘আমার স্ত্রী অনশনে বসেছে, বিষয়টি আমি জানি না। এ বিষয়ে আমার আইনজীবীর পরামর্শে কোনো বক্তব্য দিতে পারছি না।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা