April 19, 2026, 9:40 am

মহেশপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ ১২ লাখ টাকা জরিমানা

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-ঝিনাইদহে লাইসেন্স ও ছাড়পত্রবিহীন ইটভাটায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় থেকে এ অভিযান শুরু করা হয়। যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যগে সদর দপ্তরের এনফোর্সমেন্ট টিমের ম্যাজিস্ট্রেস জনাব সাঈদা পারভীন এর নেতৃতে¦ সহকারী পরিচালক মো: হারুন অর রশীদসহ অন্যান্য কর্মচারীবৃন্দর উপস্থিতিতে এ অভিযান পরিচালন করেন। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৮ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ নানা অভিযোগে জরিমানা ও উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এসময় ৩টি অবৈধ ইটভাটা উচ্ছেদ ও ৫টি ইটভাটায় মালিককে ১২লাখ ৩৪ হাজার ৫শত টাকা জরিমানা করেন। যশোর পরিবেশ অধিদপ্তরের সহ সহকারী পরিচালক মো: হারুন অর রশীদ বলেন, সকাল থেকে এ অভিযান শুরু করেছি এবং যশোর জেলা কার্যলয়ের অধীনে ঝিনাইদহ, মাগুরা, নড়াইল ও যশোর জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলমান থাকবে। চিমনি বসিয়ে মণকে মণ কাঠ পুড়িয়ে পরিবেশ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে তাই এসব ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো দরকার বলে মনে করছে সচেতন মহল

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা