April 22, 2026, 11:35 am

ভার্চুয়াল কোর্ট প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

সুপ্রিম কোর্টে সপ্তাহে দুইদিন ভার্চুয়াল বিচারকাজ অবিলম্বে প্রত্যাহার না করলে আগামীকাল কালো পতাকা মিছিলসহ লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা। বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের পর এই হুঁশিয়ারি দেন তারা।
এ সময় আইনজীবীরা বলেন, ‘ভার্চুয়াল শুনানির ফলে অনেক গুরুত্বপূর্ণ মামলা নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এতে বিচারের নামে প্রহসন হচ্ছে। কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তাই অবিলম্বে ভার্চুয়াল বিচারকাজ প্রত্যাহারের দাবি জানান তারা।

এর আগে অর্ধশতাধিক আইনজীবী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে। এ সময় ভার্চুয়াল বিচারকাজ প্রত্যাহারে বিভিন্ন স্লোগান দেন তারা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা