June 23, 2026, 6:56 pm

প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন

নিয়াজ,চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে চট্টগ্রামে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

দেশবিরোধী অপপ্রচার, ষড়যন্ত্র এবং শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে আজ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রামে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুব সংগঠক আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে একটি প্রতিবাদ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, দেশবিরোধী অপপ্রচার, গুজব, মিথ্যাচার এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে।

এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মামুন নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ওয়াসিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ হিশাম উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল করিম, মহানগর যুবদল নেতা মোঃ মনজুর মোরশেদ, মহানগর যুবদল নেতা মোহাম্মদ রাব্বি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা বলেন, দেশের স্বার্থ ও গণতন্ত্রবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ অব্যাহত থাকবে।

সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা