June 23, 2026, 6:58 pm

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে লালমনিরহাটে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল

লালমনিরহাট প্রতিনিধি :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায়।
মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি মো. আফজাল হোসেন এবং জেলা যুবদলের আহ্বায়ক মো. আনিছুর রহমান (ভিপি আনিছ)।
এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা