দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে এবং নদীতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উপর দিয়ে বয়ে চলা ছোট যমুনা নদীর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার সকালে পাঁচবিবি উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ কাশপিয়া তাসরিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সামসুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান ও আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় মৎস্য চাষীরা।
নদীর জলাশয়ে অবমুক্ত করা পোনা মাছ বড় হয়ে দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাছের প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থেকে নদীর পানিতে মাছের বংশ বৃদ্ধিতে সকলকে সহযোগিতার আহ্বান জানায় অতিথিগণ।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :