বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি কর্তৃক সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুবলে ব্রজগোপাল বণিককে আহ্বায়ক ও রতীশ গোস্বামীকে সদস্যসচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কলি তালুকদার আরতি ও সদস্যসচিব বিমল বণিক কর্তৃক স্বাক্ষরিত প্যাডে এই ১১ সদস্যের পৌর কমিটির অনুমোদন প্রদান করা হয়।
সুনামগঞ্জ পৌর কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন শামীম তালুকদার ভানু, স্বপন দাস, শ্যামল কান্তি রায়, নিতাই চন্দ, চমক সেন, সুষেন পাল, টিটু দে, লিপন বৈদ্য ও রুবেল পাল প্রমুখ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সদস্যসচিব বিমল বণিক গণমাধ্যমকে জানান, সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অধস্তন ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করে গঠনতন্ত্র অনুযায়ী আগামী (তিন মাসের) ৯০ দিনের মধ্যে পৌর শাখা কমিটির সম্মেলন আয়োজনের মাধ্যমে গঠনতন্ত্রের ১১(ছ) অনুযায়ী ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনাবলি প্রদান করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক সিদ্ধান্তাবলি যথাযথভাবে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সুনামগঞ্জ প্রতিনিধি :