ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর মহাখালীর বেসরকারি টিলিভিশন ডিবিসি কার্যালয় থেকে তাকে হেফাজতে নেয়া হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন মানবজমিনকে বলেন, ইকবাল হোসেন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে এখনো তাকে গ্রেপ্তার বা আটক দেখানো হয়নি। আমি যতটুকু জানি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই ইকবাল হোসেন চৌধুরীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
ইকবাল সোবহান চৌধুরী দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।