November 6, 2026, 6:02 am

অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় চাকরি, নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন ১১২ জন দক্ষ পুরুষ কর্মী। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে তাদের নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে আবেদন শুরু হয়েছে শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করতে হবে।

মূল বেতনের পাশাপাশি কর্মীরা ওভারটাইমের সুযোগ, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের লিংক: https://employee.oep.gov.bd/employee/registration

বাছাইপ্রক্রিয়ার প্রথম ধাপে সফটওয়্যারের মাধ্যমে লটারিতে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হবে। পরে তাদের কারিগরি ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষার ভিত্তিতে নিয়োগকারী প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেবে।

বোয়েসেল জানিয়েছে, আবেদন থেকে শুরু করে নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীদের অর্থ দিতে হবে না। এ নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেছে সংস্থাটি

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা