November 3, 2026, 12:21 pm

বকশীগঞ্জে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের কুতুবেরচর গ্রামের দুদু মিয়ার পরিবার প্রতারণার শিকার হয়ে সংবাদ সম্মেলন করেছে। প্রতারিত দুদু মিয়ার পরিবার এ ব্যাপারে প্রশাসনের সার্বিক সহায়তা কামনা করে সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বকশীগঞ্জ প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দুদু মিয়া, আফসার আলী ও রিপন মিয়া।

বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কুতুবেরচর গ্রামের দুদু মিয়া ও তার পরিবারের সদস্যরা কামালেরবার্তি গ্রামের বুলু মিয়ার ছেলে মুকুল উদ্দিনের কাছে জমি বিক্রি করে। ৫ লাখ টাকা বায়নার বিনিময়ে এ বিষয়ে একটি দলিল সম্পাদনা হয়। বাকি ২৫ লাখ টাকা পরিশোধ সাপেক্ষে দলিল রেজিস্ট্রি করার কথা। কিন্তু মুকুল মিয়া সম্পাদিত দলিলের বাকি ২৫ লাখ টাকা পরিশোধ না করে তার বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করে।

সংবাদ সম্মেলনে আফসার মিয়া বলেন, মুকুল উদ্দিন জমি ক্রয় বাবদ দুদু মিয়াকে ৫ লাখ টাকা বায়না দিয়েছে। বায়নার টাকা ছাড়া মুকুল উদ্দিন দুদু মিয়াকে কোনো টাকা দেয় নাই। আমি নিজে মুকুল উদ্দিনের বাড়িতে গিয়ে টাকা বুঝাইয়া দিয়াছি।

সংবাদ সম্মেলনে দুদু মিয়া বলেন, মুকুল উদ্দিন আমার সাথে প্রতারণা করেছে। আমাকে এবং আমার পরিবারের লোকজনের নামে একাধিক মামলা করে আমার পরিবারকে হয়রানি করে আসছে।

রিপন মিয়া বলেন, বাকি টাকা বুঝিয়ে না দিয়ে মুকুল উদ্দিন আমার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করে আসছে। এলাকায় আমাদের হুমকি দিয়ে আসছে। অপপ্রচার করে আমার পরিবারের লোকজনকে হয়রানি করছে।

মোহাম্মদ আসাদ, নিজস্ব প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা