নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের ২২ জনের মধ্যে সামারি ট্রায়ালে অভিযুক্ত ১৮ জন, জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুজন এবং ডাকাতির প্রস্তুতি মামলার আসামি দুজন রয়েছেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সামারি ট্রায়ালে গ্রেফতার ১৮ জন হলেন, জয়নাল আবেদীন শুভ (২৫), মাহফুজ (২০), রিফাত (২১), মইন আহম্মেদ (২০), রাহাত (২০), বর্ষা মিয়া বাদশা (২৬), কালু মিয়া (৩২), আকাশ (২২), আশিক (৩০), তামিম (২৭), জুয়েল (৪০), হাবিব (৩৮), ফাহিম হাবিব (২০), জোবায়ের হোসেন জিদান (২০), মোস্তফা কামাল (২৩), ফাহাদ বিন হালিম (২২), আল-আমিন (৩৫) ও রায়হান হোসেন (২৪)।
এ ছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে লিখন (২১) ও এ কে এম নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার দুজন হলেন মো. নাঈম (২৩) ও মো. বিল্লাল (২৪)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।