September 12, 2026, 6:03 am

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সিরিয়ায় নেতানিয়াহুর প্রবেশের কঠোর নিন্দা সৌদি আরবের

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। শনিবার (১২ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থান জানায়।

বিবৃতিতে বলা হয়, সিরিয়ার ভূখণ্ডে নেতানিয়াহুর এই সফর দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইনেরও স্পষ্ট ব্যত্যয় বলে উল্লেখ করেছে রিয়াদ।

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন ও বিভিন্ন ধরনের লঙ্ঘন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ১৯৭৪ সালের সৈন্য প্রত্যাহার চুক্তির প্রতি সম্মান দেখানোর ওপরও জোর দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এসব পদক্ষেপ জরুরি বলে মনে করে সৌদি আরব।

এর আগে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে সঙ্গে নিয়ে সিরিয়ার অধিকৃত জাবাল আল-শেখ এলাকা পরিদর্শন করেন নেতানিয়াহু। সেখানে তিনি দাবি করেন, জাবাল আল-শেখ থেকে ইয়ারমুক নদী পর্যন্ত বিস্তৃত পুরো অঞ্চলের ওপর ইসরায়েল ‘অভূতপূর্ব পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে।

নেতানিয়াহুর ওই সফরের নিন্দা জানিয়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও একে দেশটির সার্বভৌমত্বের বেআইনি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা