September 12, 2026, 6:02 am

ইরানের সঙ্গে সালামচেহ সীমান্ত ক্রসিং বন্ধ করছে ইরাক।

সৌদিতে ড্রোন হামলার পর ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ইরানের সঙ্গে সালামচেহ সীমান্ত ক্রসিং বন্ধের নির্দেশ দিয়েছে ইরাক।

শনিবার (১২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দুই ইরাকি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সৌদি আরবে হামলা চালানোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বর্তমানে ব্যাপক অভিযান চলছে। হামলার পর সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সালামচেহ সীমান্তে এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার সৌদি কর্তৃপক্ষ জানায়, দেশটির গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে ড্রোন হামলা হয়েছে। হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল বলে রিয়াদের পক্ষ থেকে দাবি করা হয়।

ঘটনাটিকে কেন্দ্র করে ইরাকের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা