এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মো: সিদ্দিকুর রহমান উজ্জল।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।
সিদ্দিকুর রহমান উজ্জল আরও বলেন, তাঁতি দল সবসময় গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে কাজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জ জেলার তৃণমূল নেতাকর্মীরা আসন্ন যে কোনো নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের মানুষের কল্যাণে তার বলিষ্ঠ নেতৃত্ব কামনা করেন।
বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।