August 13, 2026, 9:15 am

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকা থেকে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র‍্যাব-১১-এর সিপিসি-১-এর একটি অভিযানিক দল সোনারগাঁও থানাধীন কাঁচপুর বালুরমাঠ এলাকার একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে।
অভিযানের বিষয়ে র‍্যাব জানায়,  ১৩ জুলাই রাত সাড়ে ১২টার দিকে একই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়েছিল। অভিযান চলাকালে ছিনতাই ও মাদক কারবারের একটি স্পট থেকে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১১-এর সিপিসি-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাদ।
তিনি বলেন, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা