August 12, 2026, 6:00 am

নারায়ণগঞ্জে ক্যামিকেলের গোডাউনে অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় হেদায়েত এন্টারপ্রাইজ নামে একটি ফার্নিচারের বার্নিশ তৈরির ক্যামিকেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় গোডাউনের পাশে থাকা একটি মটরসাইকেল গ্যারেজ ও একটি খালি দোকান পুড়ে যায়। মঙ্গলবার বিকেল আনুমানিক পৌনে পাঁচটায় আগুনের সূত্রপাত ঘটে। এ সময় অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাচঁপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘন্টা চেস্টা চালিয়ে বিকেল পৌনে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় আগুনের খবর পেয়ে কাঁচপুর ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘন্টা চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এটি একটি ফার্নিচারের বার্নিশ তৈরীর ক্যামিকেলের গোডাউন। ধারণা করা হচ্ছে ক্যামিকেলের ড্রাম গ্রায়েন্ডিং মেশিন দিয়ে কাটার সময় আগুনের সূত্রপাত হয়। পরে সেটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরুপন করা যায়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা