বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’ বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা সাকিব আল হাসানকে দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
জাহেদ উর রহমান বলেন, সাকিব দেশে ফিরলে আদালতের মুখোমুখি হবেন এবং আইনি অধিকার পাবেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন।
তিনি জানান, শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন এবং বিচারিক প্রক্রিয়ায় যাবেন। বিচারিক প্রক্রিয়ায় তারা পূর্ণ অধিকার ভোগ করবেন এবং আদালতের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে।
তথ্য উপদেষ্টা বলেন, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং নাগরিক ও সাংবিধানিক অধিকার সকলের জন্য প্রযোজ্য।