August 11, 2026, 12:54 pm

বর্তমান সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বর্তমান সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বলেন, ‘বর্তমান সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে। একেবারে শূন্য হাতে। হাসিনা এই দেশের অর্থনীতিকে লুট করে একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে গিয়েছিল।’

মন্ত্রী আরও বলেন, ‘ড. ইউনূস প্রায় ১৮ মাস ধরে অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করতে পারেননি। শেষ মাসে বেতন দেওয়ার বিষয়েও চিন্তায় ছিলেন। এরকম অবস্থায় আমরা সরকার গঠন করেছি। তবুও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী কোটি কোটি টাকা ব্যয়ে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন।’

তিনি জানান, ‘ফ্যামিলি কার্ড যাতে প্রত্যেকটি পরিবারের গৃহিণী মা পান, সে জন্য তথ্য সংগ্রহের একটি টিম গঠন করা হয়েছে। আগামী ২-৩ মাসের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে।’

বিরোধীদলকে উদ্দেশ্য করে আহমেদ আযম খান বলেন, ‘শান্ত থাকুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। আমরা আর জ্বালাও-পোড়াও দেখতে চাই না।’ তিনি দাবি করেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা