টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জহিরুল আলম। তিনি গতকাল সোমবার (১০ আগস্ট) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।
যোগদানের পর একই দিন বিকেলে তিনি মির্জাপুর পৌঁছে সদ্যবিদায়ী ইউএনও খান সালমান হাবীবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। আজ মঙ্গলবার (১১ আগস্ট) তিনি মির্জাপুরে প্রথম অফিস শুরু করেন।
জহিরুল আলম ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। দায়িত্বপালনে তিনি মির্জাপুর উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন এবং সকলকে শুভেচ্ছা জানান।