August 11, 2026, 1:36 pm

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে ভোট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে ভোট

আগামী ২০ আগস্ট দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ জাতীয় সংসদ ভবনে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সংসদ সদস্যরা আসন নম্বর অনুযায়ী নির্ধারিত বুথে গিয়ে ভোট দেবেন এবং ব্যালটে প্রার্থীর নাম লিখে ভোট দিতে হবে।

নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় প্রতিনিধিসহ নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি, এ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানান চিফ হুইপ।

বিরোধী দলের ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। চিফ হুইপ জানান, প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় এটি অংশগ্রহণমূলক করার লক্ষ্যেই বিরোধী দল প্রার্থী দিয়েছে।

ভোটগ্রহণের সময় গণমাধ্যমের উপস্থিতি থাকবে এবং ভোট শেষ হওয়ার পর ফলাফল প্রস্তুতের প্রক্রিয়া গণমাধ্যমকে জানানো হবে। মোট ভোট ৩৪৯টি। নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হলে ফলাফল প্রস্তুতের কাজ শুরু করা যাবে, তবে কোনো ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা