August 11, 2026, 12:22 pm

দুই বছর পর সোলায়মান সুখনের নতুন ভিডিও প্রকাশ

দুই বছর পর সোলায়মান সুখনের নতুন ভিডিও প্রকাশ

দুই বছর এক মাস পর সোলায়মান সুখন তার ফেসবুক পেজে একটি নতুন ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি ১১ আগস্ট প্রকাশিত হয়েছে, যেখানে তিনি 'নিউক্লিয়ার ইজ থ্যা ফিউচার' শিরোনামে আলোচনা করেছেন।

সোলায়মান সুখন, যিনি কোটা সংস্কার আন্দোলনের সময় থেকে সামাজিক মাধ্যমে অনেকটাই নিশ্চুপ ছিলেন, তার সর্বশেষ পোস্ট ছিল ২০২৪ সালের ১৩ জুলাই। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি জনসম্মুখে দেখা দেননি।

ভিডিওতে বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য উৎস এবং পারমাণবিক শক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রথমবারের মতো নবায়নযোগ্য এবং পারমাণবিক শক্তি যৌথভাবে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হিসেবে কয়লাকে ছাড়িয়ে গেছে।

বর্তমানে বিশ্বে প্রায় ৪৪০টি বাণিজ্যিক পারমাণবিক চুল্লি সচল রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৯৪টি, ফ্রান্সে ৫৭টি এবং চীনে ৬৩টি চুল্লি রয়েছে।

সোলায়মান সুখনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি জুলাই বিপ্লবে আওয়ামী সরকারের সঙ্গে ছাত্র আন্দোলন দমানোর বিষয়ে পরিকল্পনা করেছেন। অভিযোগ রয়েছে, আন্দোলনের সময় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে স্কিপ্টেড ভিডিও বানানোর জন্য চাপ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা