August 2, 2026, 12:20 pm

কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনেট

কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনেট

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, পুনরায় ক্ষমতায় আসলে কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করবেন। তিনি দাবি করেছেন, বর্তমানে কাতার ইসরাইলের জন্য ‘ইরানের চেয়েও বেশি বিপজ্জনক’।

বেনেট ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন। তিনি বলেন, কাতারকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা না করা ‘অমার্জনীয় ভুল’ হবে।

বেনেটের মতে, ইরান প্রকাশ্যে ইসরাইলকে ধ্বংসের হুমকি দেয়, কিন্তু কাতার ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা চালানো ‘‘নুখবা সন্ত্রাসীদে’’র অর্থায়ন করেছে। তিনি আল জাজিরার বিরুদ্ধে অভিযোগ করেন, যা কাতার থেকে পরিচালিত এবং ইসরাইলের বিরুদ্ধে বিষাক্ত প্রচারণা চালায়।

তিনি আরও দাবি করেন, কাতার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করছে এবং এর প্রভাব ইসরাইলের নিরাপত্তার প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছেছে। বেনেট বলেন, ‘কাতার আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভেতর থেকে আমাদের দুর্বল করে দিচ্ছে।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা