July 22, 2026, 7:55 pm

নারায়ণগঞ্জে বাবা-ছেলেসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজী সোহেল :
নারায়ণগঞ্জের ডেমরা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ বাবা-ছেলেসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা থানাধীন খলাপাড়া কাউয়াটঙ্গী এলাকার একতাভবনের ৬ষ্ঠ ও ৭ম তলার একটি ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়।
এ সময় ৮৫০ পিস ইয়াবা ও ৫৮ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইদ্রিস (৫৩), তার ছেলে মো. ইয়াসিন (২১), মো. হৃদয় (২০) এবং মো. ফয়সাল (২১)। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকায়।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে মাদকের বড় চালান সংগ্রহ করে তা নারায়ণগঞ্জ ও আশপাশের জেলায় বহন, সরবরাহ ও বিক্রি করত তারা।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিএমপির ডেমরা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা