July 10, 2026, 7:42 pm

ফিলিস্তিনে ২০ বছর পর সাধারণ নির্বাচনের ঘোষণা মাহমুদ আব্বাসের

ফিলিস্তিনে ২০ বছর পর সাধারণ নির্বাচনের ঘোষণা মাহমুদ আব্বাসের

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২০ বছর পর সাধারণ (আইনসভা) নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় প্রেসিডেন্সিয়াল ডিক্রি বা অধ্যাদেশের মাধ্যমে তিনি আগামী ২৮ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেন।

এই অধ্যাদেশ অনুযায়ী, ফিলিস্তিনের সমস্ত ভূখণ্ড—অবরুদ্ধ গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে একযোগে এই আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়, তবে এটি হবে গত দুই দশকের মধ্যে ফিলিস্তিনিদের প্রথম সাধারণ নির্বাচন।

ফিলিস্তিনি ভূখণ্ডে সর্বশেষ আইনসভা নির্বাচন ২০০৬ সালে অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ দলকে পরাজিত করে হামাস বিশাল জয় পায়। এরপর থেকে ফাতাহ ও হামাসের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ও বিভাজন সৃষ্টি হয়। ২০০৭ সালে গাজায় হামাস ফাতাহ বাহিনীকে হটিয়ে নিয়ন্ত্রণ নেয়।

আন্তর্জাতিক চাপের মধ্যে এই নির্বাচনের ঘোষণা এসেছে। রামাল্লা থেকে আলজাজিরার সংবাদদাতা নূর ওদেহ জানিয়েছেন, ফিলিস্তিনি নেতৃত্ব এবং বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর মধ্যে দীর্ঘ আলোচনার ফলস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি এবং হামাস ও ফাতাহের মধ্যে সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে।

বিশেষ করে, পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের ভোট দেওয়ার অনুমতি ইসরায়েল দেবে কি না, সেটিও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা