July 9, 2026, 12:29 pm

পারমাণবিক জ্বালানি শিল্পে ভারতকে ইউরেনিয়াম দেবে অস্ট্রেলিয়া

পারমাণবিক জ্বালানি শিল্পে ভারতকে ইউরেনিয়াম দেবে অস্ট্রেলিয়া

ভারতকে পারমাণবিক শক্তি জ্বালানি শিল্পে ব্যবহারের জন্য ইউরেনিয়াম সরবরাহে রাজি হয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (৯ জুলাই) মেলবোর্নে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যানথনি আলবানিজের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি প্রশাসনিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায়, ভারত শুধুমাত্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারিতে শান্তিপূর্ণ ও বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ার কাছ থেকে ইউরেনিয়াম আমদানি করবে।

২০৪৭ সালের মধ্যে অন্তত ১শ’ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারত। এই লক্ষ্য অর্জনে অস্ট্রেলিয়ার সমৃদ্ধ ইউরেনিয়াম ভাণ্ডারের দিকে নজর ছিল ভারতের।

২০১৪ সালে উভয় দেশ একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে নীতিগতভাবে সম্মত হলেও ইউরেনিয়াম অপব্যবহার বা অস্ত্র তৈরির আশঙ্কায় সরবরাহ প্রক্রিয়া স্থগিত ছিল। নতুন প্রশাসনিক কাঠামোর অধীনে সেই অনিশ্চয়তা দূর হয়েছে।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যানথনি আলবানিজ বলেন, ২০১৪ সালের চুক্তির অধীনে ভারতকে কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম রফতানি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক বন্দোবস্ত সম্পন্ন হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তিকে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি কাঠামোর জন্য নতুন গতি হিসেবে উল্লেখ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা