July 8, 2026, 7:13 pm

জুলাই গণআন্দোলন নিয়ে কটূক্তিকারীদের বিচার দাবি আখতার হোসেনের

জুলাই গণআন্দোলন নিয়ে কটূক্তিকারীদের বিচার দাবি আখতার হোসেনের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জুলাই গণআন্দোলন নিয়ে কটূক্তিকারীদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বুধবার (৮ জুলাই) রাজধানী কাকরাইলের আইডিইবি মাল্টিপারপাস হলে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন।

‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শিরোনামে অনুষ্ঠিত সেমিনারে আখতার হোসেন বলেন, বাংলাদেশে জবাবদিহিতা ছিল না এবং নির্বাচন ও বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, জুলাইয়ে আন্দোলনের দুটি উদ্দেশ্য ছিল; আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা এবং ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বিলুপ্ত করা।

আখতার হোসেন আরও বলেন, বিএনপি সংস্কারের পক্ষে গড়িমসি করে আসছে এবং তারা নতুন বিচারিক প্রক্রিয়া, পিএসসি, দুদক নিয়োগসহ বেশ কিছু সংস্কার মানতে নারাজ।

এনসিপির এই নেতা বলেন, ‘গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে। অনেকেই মত প্রকাশের স্বাধীনতার নামে প্রকাশ্যে জুলাইকে কটূক্তি করছে। তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা