July 4, 2026, 4:44 pm

ভোলার দৌলতখানে আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলম খান গ্রেফতার

ভোলার দৌলতখানে আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলম খান গ্রেফতার

ভোলার দৌলতখানে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে রাজধানীর রামপুরা থানা এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঞ্জুর আলম খান ঢাকায় তার এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাসায় গিয়ে তাকে গ্রেফতার করে।

ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, মঞ্জুর আলম খানের বিরুদ্ধে ভোলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও দৌলতখান থানায় চাঁদাবাজির মামলা রয়েছে।

রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মঞ্জুর আলম খান বর্তমানে রামপুরা থানায় আছেন এবং কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা পুলিশ যাচাই বাছাই করছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা