বলিউড অভিনেতা আমির খান আগামী ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন। মুম্বাইয়ে তার বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হবে এই বিয়ের আনুষ্ঠানিকতা।
বৃহস্পতিবার (২ জুলাই) মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৬১ বছর বয়সী আমির খান বিয়ের খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, “হ্যাঁ, ৫ জুলাই আমাদের বিয়ে। এটি খুবই ছোট পরিসরের পারিবারিক আয়োজন।”
বিয়ের দিনটিকে বিশেষ উল্লেখ করে আমির বলেন, “এটি আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, যেন আমরা সুখী ও সুন্দর জীবন কাটাতে পারি।” অনুষ্ঠানে তার বড় ছেলে জুনায়েদ খানও উপস্থিত ছিলেন।
আমির খান ও গৌরী স্প্র্যাটের সম্পর্কের বিষয়টি প্রথমবারের মতো গত বছরের মার্চে প্রকাশ্যে আসে। জানা গেছে, তাদের পরিচয় প্রায় ২৫ বছরের পুরনো। গৌরীর একটি সাত বছর বয়সী ছেলে রয়েছে। এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে; এর আগে তিনি রিনা দত্ত ও কিরণ রাওকে বিয়ে করেছিলেন।