May 1, 2026, 9:16 am

র‌্যাব-১১ এর অভিযানে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

গাজী সোহেল ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(৩০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে র‌্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি এলাকায় অভিযান চালায়। এ সময় ব্রিজের পিলারের খাদে পড়ে থাকা একটি সন্দেহজনক প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।

স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ব্যাগটির ভেতর থেকে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়। পরে এসব আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা