September 29, 2026, 6:07 am

সোনারগাঁয়ে উদ্ধার হলো বিদেশি ওয়ান শুটার গান

সোনারগাঁয়ে উদ্ধার হলো বিদেশি ওয়ান শুটার গান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‌্যাব-১১। বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কাঁচপুর বালুরমাঠ এলাকায় ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাই ও মাদক কারবারের স্পট হিসেবে পরিচিত কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েক ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়। র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা