কিছু গণমাধ্যমে প্রকাশিত ‘মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট’ শীর্ষক খবরটি সঠিক নয়।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ইত্তেফাক ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে মোটরসাইকেলকে এআই ক্যামেরার আওতায় আনতে সামনের দিকে নম্বর প্লেট লাগানোর উদ্যোগ নেওয়ার খবর প্রকাশিত হয়। তবে বিআরটিএ জানায়, এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি এবং তথ্যটি সঠিক নয়।