April 27, 2026, 7:28 pm

লেবাননে ইসরাইল থাকতে পারবে না, হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে। গোষ্ঠীটির প্রধান নাইম কাসিম বলেন, তার সংগঠন অস্ত্র সমর্পণ করবে না। সোমবার (২৭ এপ্রিল) কাতারভভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কাসিম বলেন, আমাদের ত্যাগ বিশাল- এগুলো মুক্তি এবং জীবন বাজি রাখার মূল্য, যা আমাদের মহান লেবানিজ জনগণ তাদের সম্মানজনক প্রতিরোধের মাধ্যমে বহন করছে। তাদের সামনে দুটি পথ খোলা ছিল- মুক্তি ও গর্ব, অথবা দখলদারিত্ব ও অপমান।
তিনি আরও বলেন, আমরা ইসরাইলি আগ্রাসনের জবাব দেব এবং এর মোকাবিলা করবো। শত্রু যা-ই হুমকি দিক না কেন, আমরা পিছু হটব না, মাথা নত করব না, আমরা পরাজিত হব না।
এ ছাড়া কাসিম অঙ্গীকার করে বলেন, ইসরাইল লেবাননে থাকতে পারবে না, আমাদের জনগণ অধিকৃত ফিলিস্তিনের সাথে আমাদের দক্ষিণ সীমান্তের শেষ ইঞ্চি পর্যন্ত তাদের ভূমিতে ফিরে যাবে।

যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে। এর মধ্যে ইসরাইলকে কড়া বার্তা দিলেন হিজবুল্লাহ প্রধান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা