April 27, 2026, 7:28 pm

পুতিনের বার্তা পেয়েই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার মস্কোতে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সেখানেই ইরানের পাশে থাকার বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ-এর বরাতে বলা হয়েছে, তেহরানকে সমর্থন জানানোর জন্য মস্কোকে ধন্যবাদ জানিয়েছেন আরাঘচি। সেইসঙ্গে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান লড়াই চালিয়ে যাবে।

এদিন ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সমগ্র বিশ্বকে প্রমাণ করেছি ইরানের রাশিয়ার মতো ভালো মিত্র ও বন্ধু রয়েছে। পুতিনকে উদ্দেশ করে আরাঘচি বলেন, ইরানের সমর্থনে আপনার দৃঢ ও অবিচল অবস্থানের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই।

এর আগে রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা আন্তরিকভাবে আশা করি যে সাহস ও স্বাধীনতার আকাঙ্ক্ষার ওপর ভর করে ইরানের জনগণ একজন নতুন নেতার নেতৃত্বে এই কঠিন সময় অতিক্রম করবে এবং সেখানে শান্তি ফিরবে।

রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পুতিন আরাঘচিকে বলেছেন যে, রাশিয়া যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্যে শান্তি আনতে সবকিছু করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা