April 25, 2026, 11:56 am

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার পথ তৈরি করতে এবং বিভিন্ন শর্তাবলি নিয়ে পাকিস্তানের মধ্যস্থতাকারী দলের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থান করছে ইরানি প্রতিনিধিদল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও আলোচনার জন্য পাকিস্তানের পথে রয়েছেন।
তবে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। শনিবার (২৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আজ রাত ৩টা ২৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান। পোস্টে ইসমাইল বাঘাই লেখেন, ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে।

পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে পৌঁছেছেন উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তিনি পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকটি মূলত ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে’ পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা