March 27, 2026, 11:27 pm

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন। একই সময়ে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকট মেটাতে ইরানের তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক তৎপরতা গুটিয়ে নেওয়ার কথা আমরা ভাবছি। আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’ গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত যে দ্রুত শেষ হতে যাচ্ছে, ট্রাম্পের এই বার্তাটিকে তার এখন পর্যন্ত সবথেকে জোরালো সংকেত হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্পের এই বার্তার পরপরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘প্রেসিডেন্ট এবং পেন্টাগন আগে থেকেই ধারণা করেছিলেন যে, এই মিশন সম্পন্ন করতে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে।’

তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক সরবরাহ সংকট নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মাঝেই মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব ইরানি তেল ইতিমধ্যে জাহাজে বোঝাই করা হয়েছে সেগুলোর ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, ২০ মার্চের আগে জাহাজে তোলা ইরানের অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বিক্রি ও সরবরাহ করা যাবে।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দাবি করেছেন, তার দেশ শত্রুপক্ষকে ‘চরম ধাক্কা’ দিতে সক্ষম হয়েছে। তার এই বক্তব্যের পরপরই সৌদি আরব ও ইসরায়েলে

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা