April 17, 2026, 11:18 am

সিদ্ধিরগঞ্জে দৈনিক বাংলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাংবাদিকরা জাতির বিবেক৷ সাহসীকতার সাথে সৎ ও স্বচ্চ সাংবাদিকতা করার আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ৷ সোমবার ৮ সেপ্টেম্বর দুপুরে সিদ্ধিরগঞ্জের গ্রীণগার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে দৈনিক বাংলা পত্রিকার ৪ র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন৷ অধ্যাপক মামুন মাহমুদ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য উদাত্ত আহবান জানান৷ দৈনিক বাংলা একটি জাতীয় দৈনিক এবং এই পত্রিকার নিউজের গুরুত্ব অনেক বেশী তাই আবেগের বসে কোন নিউজ না করে সত্য উদঘাটনমূলক নিউজ করার জন্য আহবান জানিয়েছেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলা পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি লতিফ আহমেদ আকাশ৷ দৈনিক বাংলা পত্রিকার চতুর্থ বর্ষ উদযাপন ও কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অকিলউদ্দিন ভুইয়া, মোঃ কবির হোসেন,নুরহোসেন , বাবুল হোসেন, ব্যবসায়ী মোহাম্মমাদ আলী, যুবদল নেতা মোঃ ইউসুফ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান, সম্রাট আকবর, সদর থানা ছাত্রদল নেতা আরাফাত, প্রমিক, সানি, যুবায়ের, ৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা রনি, ১০ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইমান হোসেন৷ এ সময়ে আরও উপস্থিত ছিলেন দৈনিক সমকাল এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহজাহান জনি, নিউ নেশন ও আলোকিত বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ শাওন, বিজনেস বাংলাদেশ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এসকে মাসুদ রানা, দৈনিক এশিয়া বাণীও মুসলিম টাইমস সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সাইফুল্লাহ মোঃ খালিদ রাসেল, বিজয় টিভির জেলা প্রতিনিধি গাজী সোহেল, চ্যানেল এস এর প্রতিনিধি সাদ্দাম হোসেম মুন্না, দৈনিক স্বাধীনমত এর প্রতিনিধি সম্রাট আকবর৷

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা