August 24, 2026, 8:25 pm

তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি বলেন, ‘জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।’

তিনি আরও জানান, ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ওপর দায়িত্ব অর্পণ করেছে। দেশের স্বার্থ রক্ষায় সরকারের দর্শন হলো সবার জন্য বাংলাদেশ। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্য হলো একটি গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা।

প্রধানমন্ত্রী এবারের বাজেটকে জীবনবান্ধব বলে উল্লেখ করে বলেন, এর লক্ষ্য হলো সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। তিনি দরিদ্র ও ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার মধ্যে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষকদের কাছে পানি সরবরাহ করা হবে। তিনি বলেন, তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা জাতীয় অগ্রাধিকার হিসেবে বাস্তবায়ন করা হবে।

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধানমন্ত্রী বিরোধী দলের আসনগুলোতে প্রায় ২০ কোটি টাকার মঞ্জুরি বরাদ্দ করেছেন। জেলা পরিষদের পক্ষ থেকে সিটি করপোরেশনগুলোতেও বরাদ্দ দেয়া হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা