April 19, 2026, 9:45 am

সমস্ত ধর্মে পৃথিবীর সকল মানুষের শান্তি ও মঙ্গলের কথা বলা হয়েছে: এসপি

স্টাফ রিপোর্টার: শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ ও সৎসঙ্গ নিবন্ধন শতবার্ষিকী মহোৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ই জানুয়ারী) রাতে নগরীর পালপাড়া শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মন্দিরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এসময় পুলিশ সুপার বলেন, আপনার মনের ভেতর যা আছে তাই ধর্ম। সকলের মনের ভেতর স্রস্টার প্রদত্ত দয়া, ভালোবাসা ও শ্রদ্ধাই হল পরম ধর্ম। কোন ধর্মই কারো একার কথা বলেনি, সমস্ত ধর্মে পৃথিবীর সকল মানুষের শান্তি ও মঙ্গলের কথা বলা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ও রামচন্দ্র’র আবির্ভাব হওয়া এ পৃথিবীতে শান্তির বার্তা ও মানুষের মঙ্গলের জন্য হয়েছে। আমি সকল ধর্মের সকল ধর্ম জাতকদের শ্রদ্ধা করি। কারন, তারা মানুষকে সৎ পথে চলতে উৎসাহিত করেন। আমি প্রশাসনের লোক, আইন শৃঙ্খলা রক্ষা করা আমার কাজ। আপনাদের সকল সুবিধা অসুবিধা আমাকে জানাবেন। আমি অবশ্যই ব্যবস্থা নেবো।

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসবে পাবনা কেন্দ্রীয় আশ্রমের নেতা শ্রী হরিপদ মজুমদার এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন সাধারণ সম্পাদক ও পিএইচডি গবেষক শ্রী মাদল দেব বর্মন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহম্মেদ, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী প্রদীপ দে (অধ্বর্য্যু), মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, যুগ্ন সাধারণ সম্পাদক শংকর রায়, সাংগঠনিক সম্পাদক কৃঞ্চ আচার্য, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী শ্যামল কর, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ সাহা (অধ্বর্য্যু), ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী হরিপদ পাল ও সদস্য সচিব শ্রী নিতাই রায় সহ কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা