November 17, 2026, 12:04 am

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ছবি: সংগৃহীত

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আরাগচি-ল্যাভরভের ফোনালাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবার (১৬ নভেম্বর) আরাগচির আনুষ্ঠানিক টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ফোনালাপে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা এবং বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কো ও তেহরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যেও রাশিয়া ও ইরানের সম্পর্ক আরও গভীর হয়েছে। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে সহায়তার ক্ষেত্রে রাশিয়ার ভূমিকা খুবই সামান্য, এমনকি দেশটি কোনো সহায়তাই করছে না।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা