November 8, 2026, 4:07 pm

আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন, ডিএমপি

জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের প্রতিটি ঘটনা পুলিশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধঘোষিত বিভিন্ন সংগঠন ও তাদের অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন।

আকতার হোসেন আরও বলেন, সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় দেখা যাচ্ছে, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। এ পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপির অভিযান ও পুলিশি তৎপরতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা