November 8, 2026, 4:07 pm

সিদ্ধিরগঞ্জে হত্যা-দস্যুতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৭, গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে হত্যা, দস্যুতা, সন্ত্রাসবিরোধী ও মাদক মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (৮ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারদের মধ্যে হত্যা মামলার আসামি হোসেন, ইকবাল হোসেন ও হোসেনের স্ত্রী মায়া আক্তার রয়েছেন। দস্যুতা মামলায় গ্রেপ্তার হয়েছেন রাসেল ও তানভির হোসেন হৃদয়। এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাগর এবং ২৫০ গ্রাম গাঁজাসহ আলী আকবরকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা