November 6, 2026, 8:02 am

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক। জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খান নিজ নিজ নির্বাচনী এলাকায় জয়ী হয়েছেন।

নির্বাচনের সর্বশেষ ফল অনুযায়ী, জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট শেখ রহমান। কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান ২০১৮ সালে প্রথম নির্বাচিত হন। তিনি জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর।

অন্যদিকে, কানেকটিকাটের স্টেট সিনেটের ৪ নম্বর আসনে রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট এমডি মাসুদুর রহমান। চাঁদপুরের হাজীগঞ্জের সন্তান তিনি ২০২২ সালে প্রথম সিনেটর নির্বাচিত হন।

এ ছাড়া নিউ হ্যাম্পশায়ারের রকিংহাম ৩০ আসনে স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য নির্বাচিত হয়েছেন রিপাবলিকান আবুল বি খান। পিরোজপুরের সন্তান আবুল খান দীর্ঘদিন ধরে অঙ্গরাজ্যটির রাজনীতির সঙ্গে যুক্ত।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পর্যায়ের আইনসভায় তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকের এই জয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও আগ্রহ তৈরি করেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা