November 13, 2026, 7:38 pm

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় জয়ের আশা ট্রাম্পের, ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষে বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে ভোট গণনা। এ অবস্থায় রিপাবলিকান সমর্থকদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দলের সমর্থকরা ভোট দিতে এলে বিপুল ব্যবধানে জয় পাবে রিপাবলিকানরা।

তবে নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে তার প্রশাসনের নেওয়া গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত ও অর্জনগুলো বাতিল হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প।

দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২ নভেম্বর) ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে ফোনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থাপক শন হ্যানিটি জানতে চান, ডেমোক্র্যাটরা হাউস ও সিনেটের নিয়ন্ত্রণ পেলে টিপস, ওভারটাইম এবং সামাজিক সুরক্ষার ওপর কর অব্যাহতির নীতিগুলোর কী হবে। জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা যা কিছু করেছি, সবকিছু মুছে যাবে।’

নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে রিপাবলিকান ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের অবশ্যই ভোট দিতে আসতে হবে।’

ট্রাম্প আরও বলেন, ‘ভাবুন আমি ব্যালটে আছি। আপনারা যা খুশি করুন, কিন্তু আমাদের ভোট দিতেই হবে। যদি আমাদের লোকেরা ভোট দেয়, আমরা বিপুল ভোটে জিতব।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা