রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে মেট্রোরেলের তিনটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। স্টেশনগুলো হলো মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী।
রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর এসব স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।
মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সংঘর্ষের মধ্যে মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির ডিউটি অফিসার হামিদুর রহমান।