চট্টগ্রামের হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সোহরাব সাহলের পক্ষ থেকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার তবিকুল ইসলাম চৌধুরী তকিকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সম্প্রতি এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে এ এম সোহরাব হোসেনকে সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং সৈয়দ সোহরাব সাহলকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
এ সময় সৈয়দ সোহরাব সাহলের পক্ষ থেকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার তবিকুল ইসলাম চৌধুরী তকির হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য, শৃঙ্খলা ও সহযোগিতার সম্পর্ক অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় সৈয়দ সোহরাব সাহল আগামী দিনে সাংগঠনিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ছাত্রদলের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
নিয়াজ, বিশেষ প্রতিনিধি: