October 18, 2026, 10:52 pm

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

দুর্নীতির মামলার আসামি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর কাতার পুলিশ তাকে গ্রেপ্তার করে। রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা গেছে, ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে শেখ আব্দুল হান্নানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে একই বছরের জুলাইয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় ২০২৫ সালের ১১ নভেম্বর আদালত তার দুটি ফ্ল্যাট ক্রোক এবং ১০টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন।

শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা