October 11, 2026, 5:51 am

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি পদে ইকবাল হোসেনকে চান জামাল আকন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনকে দেখতে চান সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সহসভাপতি মো. জামাল আকন। তৃণমূলের নেতাকর্মীদের আস্থা ও দলের প্রতি ইকবাল হোসেনের ত্যাগের মূল্যায়ন করে তাকে এ পদে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে জামাল আকন বলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ত্যাগী, পরীক্ষিত ও অভিজ্ঞ নেতাদের মূল্যায়ন জরুরি। অতীতে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ইকবাল হোসেনের ভূমিকা ছিল প্রশংসনীয়। হামলা-মামলা ও জেল-জুলুমের মধ্যেও তিনি সাধারণ নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সিদ্ধিরগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ইকবাল হোসেনের মতো অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তাকে সভাপতি হিসেবে দেখার আগ্রহ রয়েছে বলেও দাবি করেন তিনি।

জামাল আকন আশা প্রকাশ করেন, দলের হাইকমান্ড ইকবাল হোসেনের সাংগঠনিক অবদান, ত্যাগ এবং তৃণমূলের প্রত্যাশা বিবেচনায় নিয়ে তাকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি নির্বাচিত করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা